এন্ড্রোয়েড/মোবাইল Specification's এর শুরু থেকে শেষ পর্যন্ত ( All About Mobile Specification )
What is 2G Network / ২জি নেটওয়ার্ক কি? এটি হচ্ছে দ্বিতীয় প্রজন্মের তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা CDMA ( "Code division multiple access" ) & GSM ( "Global System for Mobile Communications" ) প্রযুক্তি প্রবর্তন করে। GSM গ্রামীণফোন (জিপি) দ্বারা প্রথমবার আমাদের দেশে চালু হয়। দ্বিতীয় প্রজন্মে রয়েছে একই সাথে ভয়েস কল এবং data transferring ক্ষমতা। এটি ২য়, ৩য় ও ৪র্থ প্রজন্মের মধ্যে সবথেকে পুরানো। যদিও, এর data transferring ক্ষমতা অন্যান্য প্রজন্মের থেকে দুর্বল তথাপি, এটি এখনও আমাদের দেশের সর্বত্র সফলভাবে চলছে। ২য় প্রজন্মে ভয়েস কল ও প্যাকেট ডাটার মাধ্যমে ( জিপিআরএস সর্বোচ্চ 40 থেকে 50 Kbps গতিতে ) / এজ ( সর্বোচ্চ প্রায় 200 Kbps গতিতে ) ইন্টারনেট ব্রাউজ করা সম্ভব। কিন্তু, এতে ভিডিও কল করা সম্ভব নয়। What is 3G Network / ৩জি নেটওয়ার্ক কি? এটা UMTS ( Universal Mobile Telecommunications System) নেটওয়ার্কইং এর সাহায্যে(সকল ব্যান্ডের HSDPA ( High Speed Downlink Packet Access) এবং CDMA2000 ( Code Division Multiple Access) সহ) ৩য় প্রজন্মের মোবাইল তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটি ...