Posts

Showing posts from August, 2017

ক্যামেরায় অপটিক্যাল জুম এবং ডিজিটাল জুম কি? উভয়ের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা।

Image
চিত্রঃ Optical VS Digital ZOOM সবাই তো এখন স্মার্ট ফোনেই ফটোগ্রাফি করে থাকে। DSLR/SLR অনেকেই চলন্ত পথে নিয়ে যাওয়াটা পছন্দ করেন না। তাই অনেকের পছন্দ একটি ভালো মানের ক্যামেরা ফোন সাথে রাখার। আর সেই ফোনের সাথে অবশ্যই ভালো মানের ফিচারতো থাকতেই হবে। আজকে বেশি কিছু না, বর্তমানে টেক মার্কেটে ক্যামেরার বিশেষ ২টি জুম টেক " অপটিক্যাল জুম " এবং " ডিজিটাল জুম " নিয়ে কথা বলবো। অনেকেই জানতে চেয়েছেন ক্যামেরার " অপটিক্যাল জুম " এবং " ডিজিটাল জুম " এর অর্থ এবং এর মধ্যেকার পার্থক্য। তো সিনেমা দীর্ঘায়ু না করে চলুন টেলিফিল্ম শুরু করা যাক। ডিজিটাল, নাকি অপটিক্যাল; ক্যামেরার ক্ষেত্রে জুম একটি বিশেষ বিষয়। এটি একটি সিস্টেম যেটা দুরের বস্তুকে কাছে এনে ছবি তুলতে পারে । একবার চিন্তা করেন তো আপনি এমন একটি ছবি তুলতে চাচ্ছেন যেখানে সাবজেক্ট আপনার থেকে অনেক দূরে এবং ওই জায়গায় যাওয়া সম্ভব না। ওই মুহূর্তে আপনার ভালো মানের নিকটবর্তী ছবি পেতে হলে অবশ্যই ক্যামেরার জুম অপশনটি কাজে লাগাতে হবে। অপটিক্যাল জুম চিত্রঃ Optical Zoom " অপটিক্যাল জুম " হচ্ছে বর্তমান বাজারের সবচে...

স্যামসং গালাক্সি নোট ৮ এর বাংলা রিভিও সাথে থাকছে প্রযুক্তি নিয়ে কথাবার্তা (Version 1)

Image
চিত্রঃ Galaxy Note 8 Version 2 will coming soon........ যদি বৃহৎ কিছু চিন্তা করি তবে মাথায় হয়তো অনেক কিছুর নাম আসবে। নামের পাশাপাশি হয়তো তাদের কাজের অবস্থানো পেয়ে যাবো। সম্প্রতি ২৩-শে আগস্ট ২০১৭ তে উন্মুক্ত হলো স্মার্টফোন জগতের রাজত্বকারি ফ্লাগশিপ গ্যালাক্সি নোট ৮ । এই ডিভাইসটি দেখার পর হয়তো এমন কেউ থাকবে না যিনি একবার তা ছুয়ে দেখতে চাইবে! আসলে গ্যালাক্সি নোট ৮ এর ডিজাইন, ক্যামেরা, উন্নত এস পেন, বিক্সবি, আলট্রা ফিচার, এবং এর উন্নত প্রযুক্তি এক বিজয় টেনে দিয়েছে টেকনোলোজিতে । আজ এই ডিভাইস নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা। আশা করছি সাথেই থাকবেন এবং স্যামসং এর এই নতুন গ্যালাক্সি নোট ৮ এর জয়জয়কার করবেন, অবশ্য বিস্তারিত জানার পর। ডিজাইন! বৃহৎ কিছু করার গ্যালাক্সি এস ৮ এর মতো এতেও থাকছে "ইনফিনিটি ডিসপ্লে" যা " ব্যাজেল লেস এবং ডুয়েল এজ " সম্পন্ন। পুরো ডিভাইসটির প্রায় ৮৩% জায়গা জুরে দখল করে আছে গ্যালাক্সি নোট ৮ এর ডিসপ্লে যার এসপেক্ট রেশিও ১৮.৫:৯ । বর্তমান বাজারের চাহিদা, এবং মানুষের দৈনন্দিন জীবনের কাজের তালিকার সাথে মিল রেখে স্যামসং এই প্রথম ৬.৩" ডিসপ্লের চাহিদা সম্...

UPDATE: এন্ড্রোয়েড এর ডিসপ্লে নিয়ে খুটিনাটি সবকিছু ( All About Android Display )

Image
Powered BY Google  আজ ডিসপ্লে নিয়ে খুঁটিনাটি সব আলোচনা করবো, ইতিহাসের LCD থেকে শুরু করে Super Amoled Plus পর্যন্ত । তো চলুন শুরু করা যাক , এন্ড্রোয়েড এর ডিসপ্লে কি? মূলত একটি এন্ড্রোয়েড পর্দার উপরে আমরা যা যা দেখতে পারি তাই ডিসপ্লে। এর মাধ্যমে আমরা প্রয়োজনীয় সব তথ্যাদি ছবি আকারে চোখের সামনে দেখতে পারি। যা কিনা কোনো বিষয়বস্তু নির্ধারণ করতে সহায়তা করে। ডিসপ্লে কতো প্রকার এবং কি কি? বর্তমান বাজারে নানা ধরনের এন্ড্রোয়েড ডিসপ্লের প্রযুক্তি দেখতে পাই। এক এক প্রযুক্তির ডিসপ্লের ধরনও এক এক রকম হয়ে থাকে। পাশাপাশি তাদের দামেরও তারতম্য লক্ষ্য করা যায়। এই কারনে আজকে বিভিন্ন কোম্পানি কম দামে এন্ড্রোয়েড ডিভাইস বিক্রি করতে সক্ষম হচ্ছে, অপরদিকে উন্নতমানের এন্ড্রোয়েড ডিসপ্লের কারনে কিছু কিছু এন্ড্রোয়েড পন্যের দামও আকাশচুম্বী হচ্ছে (যেমনঃ স্যামসং এর সুপার এমোলেড) IPS LCD ডিসপ্লে Retina ডিসপ্লে Amoled ডিসপ্লে ডিসপ্লের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে প্রথম থেকেই শুরু করা যাক। একটু সময় নিয়ে বিস্তারিত পড়ুন এবং পপকর্ন এর পেকেট শেষ করে ফেলুন। আশা করছি এর পর থেকে ডিসপ্লের ব্যাপারে কেউ আপনার সাথে তর্...