আপনার এন্ড্রয়েড ডিভাইস এবং SD Card এনক্রিপ্ট করে সুরক্ষিত রাখুন সব সময়,দেখে নিন প্রক্রিয়াসমূহ ।
Encrypt UR Device & SD Card আপনার এন্ড্রয়েড ডিভাইস এবং SD Card এনক্রিপ্ট করে সুরক্ষিত রাখুন সব সময়। বর্তমান সময়ে আমরা যারা এন্ড্রোয়েড ব্যবহার করছি তারা একটি ডিভাইস ২টি কাজে ব্যবহার করি, ১) পার্সোনাল কাজে ২) প্রফেশনাল কাজে এই ছোট এন্ড্রোয়েড ডিভাইসটি আপনি পকেটের যেকোনো স্থানেই অনায়াসে রাখতে পারেন,যেখানে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল কাজের অনেক তথ্যই থেকে থাকে, যেমন- ইমেইল, এসএমএস বার্তা, কন্টাক্ট নাম্বারস, ক্রেডিট কার্ড নম্বর, ফাইল, ফটো, ইত্যাদি। তাই আপনি কখনই চাবেন না আপনার ডিভাইসটি কোনো অসাধু ব্যক্তির হাতে পরুক। সেক্ষেত্রে আপনার ডিভাইসটির ক্ষতি দুর্ঘটনা জনিত কারনে বা হারিয়ে যাওয়ার ফলেও হতে পারে। এই সকল দুর্ঘটনা এড়ানোর জন্যেই আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইসটি প্রতিরক্ষামূলক নিরাপত্তা ব্যবস্থার সংমিশ্রণে লক করে রাখতে পারেন। তাই আজ আমরা নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ১। এনক্রিপশন কি। ২। কিভাবে এটি কাজ করে। ৩। আপনি কিভাবে আপনার এন্ড্রয়েড ডিভাইসট/SD Card এনক্রিপ্ট করতে পারেন। What Is Encryption (এনক্রিপশন কি)? এনক্রিপশন হল একটি scrambling প্রক্রিয়া যার দ্বারা তথ্য গুলিকে অবোধগ...