ব্র্যান্ড ওয়ারেন্টি ও সার্ভিস ওয়ারেন্টির মধ্যে বেসিক পার্থক্য গুলো কি কি ? কোনটি আপনার জন্য গুরুত্বপুর্ন তা জেনে নিন এখনিই।
WARRANTY বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন দেখা যায়, এবং এদের মধ্যে একটি কমন বেপার খেয়াল করি তা হলো ওয়ারেন্টি । আজ কাজ মার্কেটে ওয়ারেন্টির জন্য আলাদা কম্পিটিশন শুরু হয়েছে এবং এটা হওয়াটাই স্বাভাবিক। কারন আপনি যখন একটি পন্য ক্রয় করেন অবশ্যই নিচের জিনিসগুলোর প্রায়োরিটি সবার আগে দিয়ে থাকেন, ১) ব্র্যান্ড ভেল্যু ২) প্রোডাক্টের গুনগত মান ৩) ফিচারসমূহ ৪) ওয়ারেন্টি দেখেন দিন শেষে প্রতিটি ক্রেতা ওয়ারেন্টি নিয়ে চিন্তা করে, এবং এ নিয়ে মার্কেট প্লেস এ অনেক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। ওয়ারেন্টি মূলত ২ প্রকারের হয়ে থাকে, ১) ব্র্যান্ড ওয়ারেন্টি ২) সার্ভিস ওয়ারেন্টি চলুম ব্র্যান্ড ওয়ারেন্টি ও সার্ভিস ওয়ারেন্টির মধ্যে বেসিক পার্থক্য গুলো দেখে নেই। মৌলিকতাঃ ব্র্যান্ড ওয়ারেন্টিঃ যেখানে ব্র্যান্ড নিজেই তার প্রোডাক্টের সার্ভিসিং করে দেয়। সার্ভিস ওয়ারেন্টিঃ যেখানে ৩য় কোন পক্ষ সার্ভিসিং করে এবং ব্র্যান্ড কোম্পানি প্রোডাক্ট এর সার্ভিসের সাথে জড়িত থাকেনা। দায়বদ্ধতাঃ ব্র্যান্ড ওয়ারেন্টিঃ ব্র্যান্ড নিজেই প্রোডাক্ট এর সবকিছুর দায়িত্ব বহন করে। সার্ভিস ওয়ারেন্টিঃ বিক্রেতা পন্যের বিক্রির দায়িত্ব নেয় ...