NFC [Near Field Communication] কি এবং কিভাবে কাজ করে তার বিস্তারিত নিয়ে আলোচনা।
[NFC ¬ Near Field Communication] " NFC (Near Field Communication) সাধারনত দু'টি NFC সংযুক্ত ডিভাইসের মধ্যে ডাটা আদানপ্রদান করার এক অভিনব প্রযুক্তি। অবশ্য ডাটা আদানপ্রদান করার জন্য ডিভাইস দু'টি একে অপরের সাথে অনেকটাই গা ঘেঁষাঘেঁষি অবস্থায় থাকতে হবে, তবেই ডাটা আদানপ্রদান করা সম্ভব " - একজন নব-প্রযুক্তি ব্যবহারকারীর ভাষ্য। কিন্তু আজ আমরা একটু বিস্তারিত আলোচলা করবো NFC নিয়ে। । কি এবং কেনো । কিভাবে কাজ করে । এর গতিবিধি । ব্যবহিত মাধ্যম সমূহ । সুবিধা এবং । অসুবিধা সমূহ NFC কি এবং কেনো? সাধারন অর্থে NFC (Near Field Communication) হচ্ছে খুব কাছাকাছি অবস্থানকৃত দুইটি NFC ডিভাইসের মধ্যেকার কমিউনিকেশন। যার ফলে অতি ক্ষুদ্র সেকেন্ডেই দুইটি ডিভাইস কানেক্টটেট হয়ে যায় এবং ডাটা আদানপ্রদান করা যায়। এই কমিউনিকেশনের জন্য একটা ট্রান্সমিটিং ডিভাইস লাগে আর আরেকটা লাগে যেটা সিগন্যাল রিসিভ করে। জিনিসটা আসলে ব্লুটুথের মত মনে হলেও ব্লুটুথ না। Operate in 3 Modes NFC ডিভাইসগুলো মূলত ২ প্রকার হয়ে থাকে, Active Passive Active NFC ডিভাইসঃ Active NFC ডিভাইসগুলো একে অপরের সাথে ডাটা আদানপ্রদান করতে প...