সৃষ্টিকে ভালোবাসতে গিয়ে যাতে স্রষ্টাকে ভুলে না যাই, পড়ুন মনোযোগ দিয়ে।

আপনার মনটা বড় অশান্ত , অনেক বেশিই অস্থির.....

আল্লাহ আপনাকে বলেছিলেন দৃষ্টি সংযত করতে , চোখের হিফাজাত করতে..

"মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।" - সূরা নূর : আয়াত- ৩০

আপনি প্রতিনিয়ত তাঁর সেই আদেশকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন ।
রাস্তায় মেয়েদেরকে চোখ দিয়ে গিলে খাচ্ছেন , বন্ধুদের সঙ্গে মেয়েদের ফিগার নিয়ে থিসিস করছেন , গভীর রাতে আপনার মোবাইলের স্ক্রিন নীল হয়ে যায়, সার্ফিং করে বেড়ান এক্সরেটেড সব ওয়েবসাইটে, পর্ণস্টার আর আইটেম গার্লরা আপনার ড্রিম গার্ল, স্বপ্নের রাজকন্যা

আপনি কিভাবে শান্তি পাবেন ?

বন্ধু , আড্ডা , গান , জিএফ, বিএফ , সিরিয়াল ,ফেসবুকিং, সেলফি , ডিএসএলআর, কেএফসি, পিৎজাহাট এগুলো নিয়েই আপনার কেটে যাচ্ছে অষ্টপ্রহর । ভাবছেন ,সুখেই আছি ।
বুকে হাত রেখে একবার সত্যি করে বলুন তো, আপনি কি আসলেই শান্তিতে আছেন, সুখে আছেন ?
আকাশ ও জমীনের সৃষ্টিকর্তা ,যিনি একেবারে শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহর আইন প্রতিনিয়ত ভেঙ্গে , প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে যুদ্ধ করে আপনি কি করে অন্তরে শান্তি পাবেন? বলুন, কিভাবে শান্তি পাবেন ?

কেন এক বিকেল বেলা ঘুম থেকে উঠে শেষ বিকেলের আলোয় অজানা কারণে আপনার মন খারাপ হয়ে যায়গভীর রাতে কি যেন ভেবে আপনার চোখ ভিজে যায় জলে । দলা বাধা কষ্টগুলে ভিড় জমায় বুকের ভেতর । অন্তরটা খাঁ খাঁ করে । কি যেন নেই আপনার । কোথায় যেন একটা অপরিপূর্ণতা । কোথায় যেন কিসের একটা অভাব । জীবনটা বড্ড বেশী জটিল মনে হয়..

আইটেম গার্লদের কোমর দোলানি আর দেহের ভাঁজ দেখে আপনার মন কি অস্থির , অশান্ত হয়ে যায় না ? মনের ভেতরের পশুটা কি আপনাকে কুঁড়ে কুঁড়ে খায় না? প্রত্যেক বার পর্ণ মুভি দেখার পর , মাস্টারবেট করার পর আপনার কি মরে যেতে ইচ্ছে করে না ? মনে হয়না কেন করলাম , কেন করলাম , কেন কেন ...... ?

কিসের নেশায় ডুবে আছেন ভাই আপনি ? কিসের নেশায় ?

পর্ণস্টারের নিটোল দেহ , জিএফের ‘মনে ঝড় তোলা চোখ, আইটেম গার্লদের লাস্যময়ী হাসি ? আপনি এদেরকে কি একেবারে নিজের মতো করে কখনো পাবেন ? পাবেন না । এরা তো ইলিউশান ছাড়া কিছুই না । এরা একদিন বুড়িয়ে যাবে । দেহে অনেক ভাঁজ পড়বে , চামড়া কুচকিয়ে যাবে, দাঁত পড়ে যাবে , চোখ ধূসর হয়ে যাবে , চুল পাটের শনের মতো হয়ে যাবে । সবশেষে মাটির নীচে পোকা মাকড়ে খুবলে খুবলে খাবে এদের দেহ , গলে পচে দুর্গন্ধ ছড়াবে ।
এতেই আপনার এত আকর্ষণ! এদের কারণেই আপনি সেই জাহান্নামের আগুণকে তুড়িমেরে উড়িয়ে দিচ্ছেন , যা অন্তর পর্যন্ত পুড়িয়ে ফেলবে আর যার জ্বালানি হবে মানুষ ও পাথর ।

আপনি ভুলে যাচ্ছেন আপনার সেই “আয়তনয়না” জান্নাতি স্ত্রীর কথা যিনি আপনার জন্য লক্ষ কোটি বছর ধরে অপেক্ষা করে আছেন । যাঁর মাথার স্কার্ফ এই দুনিয়া এবং আকাশের মধ্যবর্তী সবকিছুর থেকেও উত্তম । প্রবাল ও পদ্মরাগ সদৃশ জান্নাতের স্ত্রীদের সৌন্দর্যের ব্যাপারে স্বয়ং আল্লাহ (সুবঃ) সার্টিফিকেট দিয়েছেন..

জান্নাতেও ঝুম বৃষ্টি হবে , আপনার জান্নাতি স্ত্রীকে নিয়ে রিকশায় বসে আপনি লক্ষ কোটি বছর ধরে বৃষ্টি বিলাস করতে পারবেন , হা করে জ্যোৎস্না গিলতে পারবেন , শেষ বিকেলের মরে আসা নরম হলুদ আলোয় দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবেন হাজার হাজার বছর ।
দুজনে ঘুরে বেড়াবেন জান্নাতের বাগানে । মাথার উপর থেকে ঝরে পড়বে গাছের ঝরা পাতা । আপনাদের শরীরে আলতো পরশ বুলিয়ে দিয়ে যাবে । আপনার স্ত্রী আপনার কাঁধে মাথা রেখে হাঁটবে , আপনি তাঁকে শোনাবেন জান্নাতের কোন প্রেমের গান , পশু পাখি অবাক হয়ে শুনবে আপনার গান । এত সুন্দর গান কে গায় তা দেখার জন্য চাঁদটাও হয়তো উঁকি দিবে আকাশে ।
আমি আপনি কত পাগল , কত পাগল !!!

পর্ণ মুভির ফ্যান্টাসি , আইটেম গার্লদের গ্ল্যামারে কোন শান্তি নেই । এগুলো আপনার অন্তরকে ক্ষত বিক্ষত করে তোলে । শান্তি নেই ঝুম বৃষ্টিতে ‘জিএফের” সঙ্গে একি রিকশাতে পাশাপাশি বসে কাকভেজা হয়ে ভিজাতে, চাঁদনী পসর রাতে হা করে জ্যোৎস্না গিলাতে । এগুলো আপনাকে ক্ষনিকের আনন্দ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না ।

শান্তি আছে , আল্লাহর আদেশ মেনে দৃষ্টি হেফাজত করার মধ্যে । শান্তি আছে আপনার রাবকে সিজদাহ করার মধ্যে , রাবের সামনে রাতে একাকি দাঁড়িয়ে চোখের পানি ফেলাতে । নিজের নফসের অবাধ্যতা করে রাবের দাসত্ব করাতে । ভাই এই শান্তি অমূল্য । দুনিয়ার কোন কিছুর বিনিময়ে এই শান্তি পাওয়া যায় না। একবার এই শান্তি পেলে আপনি বারবার চাইবেন এই শান্তি পেতে । একবার চেষ্টা করেই দেখুন না । একটা সপ্তাহ আল্লাহ্‌র নফরমানী না করে চোখের হিফাজাত করে দেখুন না ফলাফল কি হয় । শান্তি না পেলে ভাল না লাগলে আবার আগের লাইফ স্টাইলে ফিরে গেলেন । কিন্তু অন্তত একবার তো চেষ্টাটা করে দেখেন..!

“অবশ্যই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়।” - সূরা আর রাদ, আয়াত ২৮

(সংগৃহীত, সালাত)

Comments

Popular posts from this blog

এন্ড্রোয়েড এর চিপসেট (Chipset) এবং প্রসেসর (Processors) নিয়ে যতো সব কিছু, আপনি কোন প্রসেসরটি নির্বাচন করবেন ?

ক্যামেরায় অপটিক্যাল জুম এবং ডিজিটাল জুম কি? উভয়ের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা।

Interaction Control এর মাধমে স্মার্টফোনকে নতুন আকারে অন্যের কাছে তুলে ধরুন