ব্যাটারি লাইফ সেইভ করার ৭ টি উপায় " 7 Tricks to save Your Android Battery Life "
কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার আন্ড্রয়েড স্মার্টফোন এর ব্যাটারী কে খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে। আর এই সব বিষয় গুলো শুধুমাত্র একধরনের ডিভাইসেই না বরং সব ডিভাইসের জন্য একই রকম। যদি আপনি কখনো আপনার স্মার্টফোনের ব্যাটারী জনিত অপুষ্টিতে ভোগেন, তাহলে এখনি বসে পড়ুন এবং লক্ষ করুন আমাদের দিকে এবং দেখুন কি হচ্ছে এখানে। ডিসপ্লে উজ্জলতা (Display Brightness): বিস্মিত হবার কিছু নেই আপনার প্রিয় ডিভাইসের ডিসপ্লেটি কিন্তু ব্যাটারী ধংস করার ক্ষেত্রে প্রথম স্তরের খাদক। এর প্রধান কারন হচ্ছে ডিসপ্লের উজ্জলতা বাড়িয়ে ব্যাবহার করা। অটো ব্রাইটনেস প্রোগ্রামটিও একই কাজ করে। এর সহজ সমাধান হলো যতটা সম্ভব ব্রাইটনেস কম ব্যাবহার করা যেভাবে আপনি স্বাচ্ছন্দ অনুভব করেন, যখন দরকার হবে তখন প্রয়োজন মত আবার বাড়িয়ে নিবেন। যদি আপনি এইভাবে আপনার ডিভাইসটিকে ব্যাবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে অপার বিস্ময় অন্তত ব্যাটারীর দিক থেকে। লোকেশন (Location): আপনি যদি কুরিয়ার সার্ভিস বা পিজা ডেলিভারির লোক হন তাহলে আপনার সাথে কোন কথা নেই। আর যদি না হন তাহলে একটু বসুন না কথা বলি। সম্ভবত আমাদের স্মার্টফোনে দিন রাত ২৪ ঘন্টা GPS চালু...